বাংলা SEO টিউটোরিয়াল

বাংলা SEO টিউটোরিয়াল
 এই কোর্চটি ভাল ভাবে অর্জন করতে পারলে আপনি মোটামুটি এসইও করতে পারবেন।তাই কোর্চটি নেওয়ার আগে জানুন সঠিক গাইডলাইন।আমরা সাধারণত এসইও শিখি আপওয়ার্ক,ফাইবার,ফ্রিল্যান্সার ডটকম ইত্যাদি সাইটে কাজ করার জন্য।অনেকেই মনে করেন এসব সাইট থেকে কাজ আনতে না পারলে বুঝি এসইও বৃথা।কিন্তু তাদের ধারণা একদম ভুল।আপনার এসইও জানা থাকলে প্যাসিভ ইঙ্কাম জেনারেট করতে পারবেন।


এসইও (SEO) কিঃ এসইও এর পূর্ণ রুপ (Search Engine Optimization) এসইও এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো ওয়েবসাইট বা পেজ বিভিন্ন সার্চ ইঞ্জিনের কততম স্তরে নেওয়া যায় সেটা নিশ্চিত করে। SEO তে যে যত দক্ষ তার কাজ বা প্যাসিভ ইনকাম তত বেশি হবে।এসইও সাধারনত দুই প্রকার অনপেজ এসইও ও অফ পেজ এসইও। অনপেজ এসইওঃ অনপেজ এসইও হচ্ছে আপনার সাইটের বিভিন্ন অংশ ও কন্টেন্ট গুলোকে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করানোকে বোঝায়।মূলত এটা থেকে আপনার প্রচুর অর্গানিক ভিজিটর আসবে।তাই অনপেজ এসইও এর গুরুত্ব অত্যাধিক। অফপেজ এসইওঃ অফ পেজ এসইও হচ্ছে আপনার মার্কেটিং কৌশল।আপনার ওয়েবসাইট বা কোনো পেজ মার্কেটিং করার জন্য অন্যের সাইট থেকে একই রকম পোস্টের রেফারেন্স হিসাবে আপনার সাইট বা পেজে পোস্ট করা।আপনি যে ধরনের পেজ তৈরি করেছেন বা যে ধরনের সাইট তৈরি করেছেন ঠিক সেই ধরনের কোন ওয়েবসাইট বা পেজের লিংক আপনার সাইটে রেফার হিসাবে ব্যবহার করতে পারবেন।এতে করে আপনার পেজ বা সাইট র‍্যাংক করাতে সুবিধা হবে।মূলত এই কাজ গুলোই অফ পেজ এসইও এর কাজ । আপনি যদি এসইও শিখতে পারেন বা শিখে থাকেন তাহলে বিভিন্ন মার্কেট প্লেজ ছাড়াও প্যাসিভ ইনকাম করতে পারবেন।সেজন্য আপনাকে যেকোনো ধরনের আর্টিকেল লেখার অভিজ্ঞতা অর্জন করতে হবে।আর একটা চমৎকার বিষয় হল পৃথিবীর সকল মানুষ ই কিছু না কিছু লেখার জন্য এক্সপার্ট হইয়ে থাকেন।এখন আপনি যেহেতু এসইও পারেন সেহেতু আপনার এখন সেই স্পেশাল গুনটি খুজে বের করতে হবে যে আপনি কোনো বিষয়ে লিখতে এক্সপার্ট ও লিখতে মজা পান।হতে পারে গান,কবিতা,গজল,ফান,টেকনিক্যাল বিষয়,কম্পিউটার বিষয়,ফটোগ্রাফির কিভাবে করতে হয় সেসব,গল্প লেখা এছাড়াও দুনিয়াতে নানা বিষয় আছে।আপনি জাস্ট কি করতে পারেন সেটা সিলেক্ট করে একটি ব্লগার সাইট বা ব্লগ করার জন্য ওয়েবসাইট তৈরি করুন।যেহেতু আপনি এসইও পারেন সেহেতু আপনার ওয়েবসাইট এসইও করুন।আপনার কাংখিত আর্টিকেল গুলি আপনার সাইটে পোস্ট করুন।আপনার এসইও মেধা দিয়ে আপনার সাইটের কিছু পোস্ট গুগল সার্চ ইঞ্জিনের টপ র‍্যাংক করা পারলে প্রচুর ভিজিটর পাবেন। আর সেখান থেকে ইনকাম করার জন্য আপনাকে Google Adsense অ্যাকাউন্ট খুলতে হবে আপনার সাইটের জন্য।Google Adsense অনুমোদন পেয়ে গেলে আপনার ইনকাম আশা শুরু হয়ে যাবে।যত আর্টিকেল এসইও করে গুগলে র‍্যাংক করাতে পারবেন তত ইনকাম। স্পেশাল টিপসঃ আপনি যেহেতু এসইও পারেন সেহেতু আপনি আর্টিকেল লিখবেন এসইও এর উপরে। অর্থাৎ কিভাবে এসইও করতে হয় ইত্যাদি ইত্যাদি।এজন্য এসইও শেখা অত্যান্ত জরুরী সকল মার্কেটার ও ফ্রিল্যান্সারদের জন্য। বাংলা এসইও টিউটোরিয়াল ডাউনলোড লিংক নিচে দেওয়া হলঃ

 আমাদের এই পোস্ট আপনার কোনো উপকারে আসলে শেয়ার করতে পারেন।কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন।আমরা যত দ্রুত সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

একোনাইট ন্যাপিলাস | Aconite Napilas |স্পেশাল ফিভার | মডার্ণ পণ্য

লিকোরিস ক্যাপসুল - LICORICE CAPSULE